সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ সরকারের সহকারি এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার গ্রামের এড. মোঃ সালাহ উদ্দিন। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ সম্প্রতি অন্যদের সাথে তাকেও সহকারি এটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়। তিনিসহ কক্সবাজার থেকে তিনজন আইনজীবী এই পদে নিয়োগ পেয়েছেন।
১৯৭৬ সালের ২৮ এপ্রিল সীমান্ত উপজেলা টেকনাফের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এডভোকেট সালাহ উদ্দিন সিকদার। ছাত্ররাজনীতির ময়দানে সীমান্তনীড় টেকনাফ থেকে শুরু করে রাজধানীর বুক জুড়ে রয়েছে তার অবাধ বিচরণ। মিষ্টভাষী এই মানুষের কাছে রাজধানীতে গিয়ে কেউ আইনি সহায়তা চেয়ে নিরাশ হয় না। ঢাকার জনজীবনে মিশে যাওয়া এই আইনজীবী গ্রামের মানুষের জন্য এক নিবিড় ভালোবাসা লালন করেন বলেই গ্রামের মানুষের জন্য তার হৃদয় উজাড় করা থাকে সদা।
তিনি টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার (ইউপি সদস্য) জনাব মরহুম রওশন আলী সিকদারে জৈষ্ঠ পুত্র।
বাবার আদর্শকে ধারণ করে এডভোকেট সালাহ উদ্দিন সিকদার নিজেকে যেমন আইন অঙ্গনে ন্যায়ের সাথে সুপ্রতিষ্ঠিত করেছেন, ঠিক তেমনই তার অনুজ সহোদরদেরও পরিচালিত করেছেন সুন্দর সফল পথে। তার ভাই জনাব সরওয়ার আলম সিকদার বিসিএস শিক্ষা ক্যাডারে ঝালকাঠি সরকারি কলেজে কর্মরত আছেন ও এমফিল-পিএইচডি গবেষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস-এ আছেন। এবং সরওয়ার সিকদারের সহধর্মিণী জনাব ফারজানা ইমা বিসিএস শিক্ষা ক্যাডারে একই কলেজে কর্মরত আছেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইএস-এ পিএইচডি গবেষক হিসেবে ফেলোশিপসহ কাজ করছেন। সালাহ উদ্দিন সিকদারের ভাই জাহাঙ্গীর আলম সিকদার কক্সবাজার জেলা দায়েরা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত আছেন এবং তাদের সর্বকনিষ্ঠ সহোদর জনাব লুৎফর রহমান সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করে রাজনীতির পাঠ থেকে শুরু করে ব্যবসায়ের পাঠে হয়েছেন সফল ব্যক্তি; যার কাছেও গ্রামের মানুষ ঢাকার বুকে গিয়ে আশ্রয়সহ সহায়তার হাসি ও আন্তরিকতাপূর্ণ ভালোবাসা পায়।
ব্যক্তিজীবনে এডভোকেট সালাহ উদ্দিন সিকদার কক্সবাজার আইন কলেজের প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপালের কন্যা এডভোকেট রেবেকা নূরের সাথে বিবাহিত জীবন পার করছেন।
জনাব এডভোকেট সালাহ উদ্দিন সিকদার প্রায় এক যুগ ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন। তাঁর সততা, নিষ্ঠা এবং অমায়িক আচরণে সবাই ভালোবাসতে বাধ্য। একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তিনি রাজনীতির পাঠ রপ্ত করেছেন খুব সাবলীলভাবে।
এড. মোঃ সালাহ উদ্দিন টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও সাঃ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।