টেকনাফের জাফর চেয়ারম্যান পুত্র শাহজাহান মিয়া আটক

নাফটুডে২৪ ডেস্ক:

তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জাফর আহমদে পুত্র এবং টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে শাহজাহান মিয়াকে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেক মামলা রয়েছে।