জলিমং মারমা, রুমা, বান্দরবান:
বাংলাদেশে অন্যতম প্রধান একটি নদী হলো শঙ্খ নদী। এই শঙখ নদীর উৎপত্তি মায়ানমারে আরাকান রাজ্যে এবং কর্ণফুলী নদে এসে লোপ পায়। এই শঙ্খ নদীকে ঘিরেই চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামে হাজার হাজার বিভিন্ন পেশাজীবি জীবিকা নির্বাহ করে থাকে। শত শত জেলে পল্লী জেলেদের মাছ শিকার, অসংখ্য মাঝি-মাল্লার জীবন ধারণের এই নদীটি এক সময় জৌলুসপূর্ণ ছিল। বর্তমানে এই নদীর দুই কূল ভেঙ্গে এবং পাহাড়ি বালি জমা হতে হতে চর তৈরি হয়েছে এই শঙখের বুকে। আবার বর্ষায় বন্যায় পলিমাটি ও বালি দিয়ে ভরাট হয়ে যায় এই নদীর দু পাশ। তৈরি হয় শীতকালীন ফসল উৎপাদকারী চাষীদের উত্তম উপযোগী জমি হিসেবে। প্রতি শীতের মৌসুম আগমণে ঘটলে এই শঙখ নদের তীরে বসবাসকারীদের ফসল জমি তৈরির কাজে ব্যস্ততা দেখা যায়। কেউ ট্রেক্টর দিয়ে হাল চাষ করে থাকে আবার কেউ গরু দিয়ে হাল চাষ করতে দেখা যায়। এই জমি গুলোতে সাধারণত আলু, বেগুন, টমেটো, মুলা, ফুল কপি-বাঁধা কপি ইত্যাদি শীতকালীন সবজি চাষ করা হয়। আবার যেসব এলাকায় চর থাকে সেগুলোতে বাদাম চাষ করে থাকে।