
শহিদুল ইসলাম সোহাগ, নাফটুডে২৪:
কক্সবাজারের টেকনাফ সদর ইউপির রাজার ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০,০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
জনা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুন বুধবার সকালে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর চৌকষ অভিযানিক দল ঢাকা ইন্ট এর সার্বিক সহযোগীতায় টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা হতে দীর্ঘ ১০ ঘন্টার সফল অভিযান পরিচালনা করে সর্বমোট ৮০,০০০ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউপির আব্দুল আমিনের পুত্র নজির আহমদ (৪৮), আব্দুল জলিলের পুত্র জাকির হোসেন (৩৭), মৃত কাশেমের পুত্র মোঃ হাসান আলী (৪৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর একজন মাদককারবারী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক মাদক কারবারিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন বলে জানান, র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আ.ম. ফারুক।








